Posts

Showing posts from June, 2020

রসুনের উপকারী তা জানলে আপনি রসুন প্রতিদিন সকালে খাবেন। স্বাস্থ্য টিপস্।Doctor bari।

Image
Trueway BD তে আপনাকে স্বাগতম রসূন-এর উপকারিতা কী কী? খ্রিস্টপূর্ব ১৫০০ শতকে চিন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য এর প্রচলন ছিল৷ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস একে ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যান্সারের চিকিৎসায়৷ লুই পাস্তুর এর অ্যান্টিফাংগাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণের খবর জানান৷ সময়ের সঙ্গে আরও উপকারের কথা জানা গেছে৷ আর আধুনিক বিজ্ঞানীরা জানালেন, হৃদরোগ প্রতিরোধে এর ভূমিকার কথা৷ ইউনিভার্সিটি অব কানেক্টিকাট স্কুল অব মেডিসিন–এর কার্ডিওভাসকুলার রিসার্চ টিমের মতে, কাঁচা রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে৷ কাঁচা রসুন খেলে কী কী উপকার হয়: ব্রেনের অসুখ দূরে থাকে : রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করা মাত্র এমন খেল দেখাতে শুরু করে যে নানাবিধ নিউরোডিজেনারেটিভ অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। বিশেষত অ্যালঝাইমার্স মতো রোগ দূরে থাকে। হজম ক্ষমতার উন্নতি ঘটে : রসুনে থাকা একাধিক উপকারি উপাদান স্টমাকের ক্ষমতা বাড়ায়। ফলে বদ-হজম এবং নানাবিধ পেটের রোগের প্রকোপ কমে চোখের নিমেষে। জ্বরে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে : ও...

আলো জ্বালিয়ে ঘুমালে কোনও সমস্যা হয় কি? ধন্যবাদ প্রশ্নটির জন্য।

Image
আলো জ্বালিয়ে ঘুমালে কোনও সমস্যা হয় কি? ধন্যবাদ প্রশ্নটির জন্য। মানুষের ঘুমের জন্য গুরুত্বপূর্ণ হরমোন হলো মেলাটোনিন । আমাদের দেহে মেলাটোনিন হরমোন তৈরির প্রধান উৎস ব্রেইনের পিনিয়াল গ্ল্যান্ড । ট্রিপ্টোফান নামক প্রাকৃতিক আমিষ থেকে আমাদের দেহে মেলাটোনিন তৈরি হয় । এই হরমোন সর্বোচ্চ উৎপাদন কেবল রাতে হয় ,যখন অন্ধকার থাকে। চিত্র, আলো ও মেলাটোনিন (নীল রংয়ের) হরমোন এর সম্পর্ক। ব্রেইন কিভাবে বুঝবে রাত হয়েছে যদি ঘরে আলো জ্বলে? আমাদের চোখে থাকা অপটিক নার্ভ আলো দ্বারা উদ্দীপিত হয়। চোখে আলো না লাগলে পিনিয়াল গ্ল্যান্ডের কাজকর্ম শুরু হয় ও মেলাটোনিন নি:সরন হয়। রক্ত ও cerebrospainal ফ্লুইড এর মাধ্যমে এটি সমগ্র শরীরে ছড়িয়ে যায়। অতঃপর ঘুম আনে। ডিম লাইট ও কম্পিউটার এর আলো এ হরমোন নিঃসরন কমায় । তাই প্ৰকৃত অন্ধকার ঘরে ঘুম ভালো হয়। পিনিয়াল গ্ল্যান্ডের এই ঘুমবৃত্তিক কাজের জন্য তাকে দেহঘড়িও বলা হয়। ভিডিও টা  ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।

আপনি কিভাবে বুঝবেন? অজান্তেই আপনার স্মার্টফোন ব্যবহার করলে?

Image
আপনি কিভাবে বুঝবেন? অজান্তেই আপনার স্মার্টফোন ব্যবহার করলে? আপনার অজানাতে অনুমতি ছাড়া কেউ আপনার স্মার্টফোনটি ব্যবহার করেছে কি না তা জানতে পারবেন এই উত্তরের মাধ্যমে। অ্যান্ড্রয়েড এ একটা গোপন জায়গা আছে যেখান থেকে আপনি আপনার ফোনের যাবতীয় কর্মকাণ্ড, লগস্, গতিবিধি ( অ্যাকটিভিটিস) দেখতে পাবেন। এমনকি ফোনের Recent Apps গুলো সরানোর পরেও দেখতে পাবেন। এর জন্য নিন্মোক্ত কার্যকলাপ গুলো অনুসরণ করুনঃ ফোন ডায়ালার (Phone) এ্যাপে যান। ডায়ালিং কিপ্যাড এ লিখুন *#*#4636#*#* এখানে ফোনের তথ্যাদি সহ, ওয়াইফাই এবং ফোন নেটওয়ার্কের যাবতীয় ক্রিয়াকলাপ, নাম আইপি অ্যাড্রেস সব দেখতে পাবেন। অন্য কোথাও না গিয়ে সোজা Usage Statistics এ যান। এবারে Usage Time এ ক্লিক করুন এবং Last Time Used অপশন সিলেক্ট করুন। এখান থেকে কোনটা এ্যাপস সর্বশেষ ব্যবহার করা হয়েছে সব দেখতে পাবেন। ভিডিও টা  ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।

তরমুজের বাইরে থেকে দেখে ভিতরটা লাল কিনা কীভাবে বুঝবেন?

Image
Trueway BD তে আপনাকে স্বাগতম তরমুজের বাইরে থেকে দেখে ভিতরটা লাল কিনা কীভাবে বুঝবেন? জেনে নিন কিভাবে চিনবেন লাল এবং মিষ্টি তরমুজ! বাজারে পাওয়া যাচ্ছে রসালো ফল তরমুজ। এই গরমে এক গ্লাস ঠান্ডা তরমুজের রস দূর করতে পারে ক্লান্তি। তবে তরমুজ কিনতে গিয়ে ঠকে যাবেন না আবার! অনেক সময় বাইরে থেকে দেখে ভালো মনে হলেও কাটার পর দেখা যায় তরমুজ ফ্যাকাশে, খেতেও পানসে। জেনে নিন কীভাবে চিনবেন লাল এবং মিষ্টি তরমুজ। তরমুজের মাথার দিক খেয়াল করুন। যদি দেখেন হলুদ রঙ ধরেছে, তাহলে তাহলে বুঝবেন তরমুজ পাকা।তরমুজ হাতে নিয়ে দেখুন। যদি ভিতরটা ফাঁপা মনে হয় তাহলে বুঝবেন তরমুজ এখনও কাঁচা রয়েছে। পাকা তরমুজে প্রচুর রস থাকে। ফলে তরমুজ ভারি হয়।তরমুজের গায়ে টোকা দিন। অতিরিক্ত ভারি আওয়াজ হলে বুঝবেন তরমুজ বেশি পেকে গেছে।তরমুজের আকৃতি খেয়াল করুন। যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি।বাইরের উজ্জ্বল রঙ দেখে বিভ্রান্ত হবেন না। পাকা তরমুজ সাধারণত গাঢ়, কালচে হয় দেখতে ভিডিও টা  ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।

কেন খালি পেটে লিচু খাওয়া হলে মৃত্যু হতে পারে?

Image
ডাক্তার বাড়ি আপনাকে স্বাগতম কেন খালি পেটে লিচু খাওয়া হলে মৃত্যু হতে পারে? লিচুতে আছে মিথাইলিন সাইকোপ্রোপাইল গ্লাইসিন এমসিপিজি নামের একটি রাসায়নিক পদার্থ। এটি শরীরে ঢুকলে দেহে শর্করা উৎপাদন মারাত্মকভাবে কমে যায়। ফলে শরীর হয়ে পড়ে দুর্বল। একপর্যায়ে বিশেষ করে শিশুদের বেলায় মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ভরা পেটে লিচু খেলে এমনটি হয় না। এ ছাড়া পাকা লিচু খেলেও তেমন কোনো ভয়ের কারণ নেই। পাকা লিচুতে উল্লেখিত রাসায়নিক উপাদান সহনীয় মাত্রায় থাকে। ভয় শুধু কাঁচা লিচু খাওয়ার বেলায় এবং সেটা খালি পেটে খেলে। ভিডিও টা  ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।

ডেটল-এ কি করোনা মরে?

Image
ডাক্তার বাড়ি আপনাকে স্বাগতম ডেটল-এ কি করোনা মরে? ডেটল অ্যান্টিসেপ্টিকের একটি বোতলের লেবেলের ছবি পোস্ট করে দেখানো হয়েছে, সেখানে কী কী ভাইরাসের মোকাবিলা করার কথা বলা হয়েছে। সেই তালিকায় উল্লেখ করা হয়েছে, “ইনফ্লুয়েঞ্জা টাইপ এ২, হারপেসিস সিমপ্লেক্স, এইচআইভি ১, হিউম্যান করোনাভাইরাস, অ্যাভিয়ান ফ্লু টাইপ এইচ১এন১ এবং এইচএসএন ১।” এই ছবি ভাইরাল হতেই সবাই ভাবতে শুরু করেছেন, নতুন করোনাভা ইরাস ‘কোভিড ১৯’-ও মারতে সক্ষম ডেটল। আসলে করোনাভাইরাস নতুন নয়, ‘সার্স’-ও এক প্রকার করোনাভাইরাস। কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে ত্রাস তৈরি করা নতুন করোনাভাইরাসটির নাম 'কোভিড-১৯'। সেটি সম্পর্কে ‘ডেটল ইউকে’-র ভেরিফায়েড ফেসবুক পেজে পরিষ্কার লেখা হয়, ‘এমইআরএস-সিওভি এবং সার্স-সিওভি’-র মতো করোনাভাইরাস মারতে সক্ষম হলেও নতুন ‘কোভিড-১৯’-এর মোকাবিলা করতে পারবে কি না তা পরীক্ষা হয়নি। নতুন করোনাভাইরাস ‘কোভিড-১৯’ ডেটল দ্বারা নষ্ট হবে, এমন দাবি কোথাও করা হয়নি। এই দাবি কোনো স্বীকৃত সংস্থা করছেও না। ভিডিও টা  ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।